রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আইন আদালত

মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, রায় রোববার

রামিসা হত্যা: ‘ডলার’ জড়িত নয় দাবি বাবার, রায় ঘোষণা কাল

ছবি : সংগৃহীত

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার ঘটনায় আলোচিত ‘ডলার’ চরিত্রের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ভুক্তভোগী শিশুর বাবা হান্নান মোল্লা।

তিনি বলেন, জেলখানার ভেতরে থেকে কারও পরামর্শে বা আর্থিক সুবিধা পাওয়ার উদ্দেশ্যে আসামি ডলারের নাম নিয়েছে। বাস্তবে তার কোনো সম্পৃক্ততা নেই বলেই মনে হচ্ছে।

মামলার প্রধান আসামি সোহেল রানার আদালতে দেওয়া জবানবন্দিতে ‘ডলার’ নামটি উঠে আসে। তবে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে ওই ব্যক্তির সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চাঞ্চল্যকর এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায় আগামীকাল রোববার (৭ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, ১৬ জন সাক্ষীর জবানবন্দি ও প্রমাণের ভিত্তিতে আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে আসামিপক্ষ দাবি করে, ফরেনসিক পরীক্ষা না থাকায় মামলাটি সম্পূর্ণ প্রমাণের ভিত্তিতে দাঁড়ায় না।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরবর্তীতে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ মামলার রায়কে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম উত্তেজনা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

#পল্লবী #রামিসা_হত্যা #শিশুহত্যা #বিচার #ঢাকা_ট্রাইব্যুনাল

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

রামিসা হত্যা: ‘ডলার’ জড়িত নয় দাবি বাবার, রায় ঘোষণা কাল

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার ঘটনায় আলোচিত ‘ডলার’ চরিত্রের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ভুক্তভোগী শিশুর বাবা হান্নান মোল্লা।

তিনি বলেন, জেলখানার ভেতরে থেকে কারও পরামর্শে বা আর্থিক সুবিধা পাওয়ার উদ্দেশ্যে আসামি ডলারের নাম নিয়েছে। বাস্তবে তার কোনো সম্পৃক্ততা নেই বলেই মনে হচ্ছে।

মামলার প্রধান আসামি সোহেল রানার আদালতে দেওয়া জবানবন্দিতে ‘ডলার’ নামটি উঠে আসে। তবে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে ওই ব্যক্তির সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চাঞ্চল্যকর এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায় আগামীকাল রোববার (৭ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, ১৬ জন সাক্ষীর জবানবন্দি ও প্রমাণের ভিত্তিতে আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে আসামিপক্ষ দাবি করে, ফরেনসিক পরীক্ষা না থাকায় মামলাটি সম্পূর্ণ প্রমাণের ভিত্তিতে দাঁড়ায় না।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরবর্তীতে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ মামলার রায়কে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম উত্তেজনা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত