সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশের অভিযান

রামপালে যুবলীগ নেতা এখলাস হত্যা: ঘাতক মাইজে গ্রেফতার

ছবি: চেকপোস্ট

বাগেরহাটের রামপালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা এখলাস গাজী হত্যা ঘটনায় অভিযুক্ত মাইজে ওরফে মাহাবুব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে রামপাল থানা পুলিশ উপজেলার কুমলাই গাববুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, প্রযুক্তিগত তথ্যের সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে।

জানা যায়, গত রোববার সকাল ১১টার দিকে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে হামলার শিকার হন সাবেক যুবলীগ নেতা এখলাস গাজী। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। সোমবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রামপাল থানার ওসি রাজিব আল রশিদ জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

#রামপাল #এখলাসগাজীহত্যা #বাগেরহাটপুলিশ

চেকপোস্ট

সোমবার, ০১ জুন ২০২৬

রামপালে যুবলীগ নেতা এখলাস হত্যা: ঘাতক মাইজে গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা এখলাস গাজী হত্যা ঘটনায় অভিযুক্ত মাইজে ওরফে মাহাবুব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে রামপাল থানা পুলিশ উপজেলার কুমলাই গাববুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, প্রযুক্তিগত তথ্যের সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে।

জানা যায়, গত রোববার সকাল ১১টার দিকে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে হামলার শিকার হন সাবেক যুবলীগ নেতা এখলাস গাজী। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। সোমবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রামপাল থানার ওসি রাজিব আল রশিদ জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত