সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

রামগতিতে ১১ বছরের শিশুর ওপর নির্যাতনের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ১১ বছরের এক শিশুর ওপর নির্যাতনের চেষ্টার অভিযোগে মামুন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১ জুন) উপজেলার চরবাদাম ইউনিয়নের চর সীতা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু তার নানার বাড়িতে বেড়াতে এলে ওই সময় ঘটনাটি ঘটে।অভিযোগের পরপরই শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।খবর পেয়ে রামগতি থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামুনকে আটক করে থানায় নিয়ে আসে।ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রামগতিতে ১১ বছরের শিশুর ওপর নির্যাতনের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার