রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের সাফল্য

রামগতিতে অস্ত্র-টাকা সহ কুখ্যাত ডাকাত আজিমসহ ৩ জন আটক

ছবি : চেকপোস্ট

লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থসহ তিনজন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৫ জুন) রাতে মেঘনা নদীর জনতা বাজার সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড রামগতি স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারীসহ তার দুই সহযোগীকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে গোপন আস্তানায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. আজিম ব্যাপারী (৩২), মো. বশির (৪০) এবং রাব্বী (১৬)। এদের মধ্যে আজিম ব্যাপারী সুবর্ণচর উপজেলার ভুঁইয়ার হাট এলাকার বাসিন্দা এবং বাকি দুইজন রামগতি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এর আগেও ২০২২ সালে একই ডাকাত আজিমকে অস্ত্রসহ কোস্ট গার্ড আটক করেছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে রামগতি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

#কোস্টগার্ড #লক্ষ্মীপুর #রামগতি #ডাকাত_আটক #মেঘনা_নদী

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

রামগতিতে অস্ত্র-টাকা সহ কুখ্যাত ডাকাত আজিমসহ ৩ জন আটক

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থসহ তিনজন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৫ জুন) রাতে মেঘনা নদীর জনতা বাজার সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড রামগতি স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারীসহ তার দুই সহযোগীকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে গোপন আস্তানায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. আজিম ব্যাপারী (৩২), মো. বশির (৪০) এবং রাব্বী (১৬)। এদের মধ্যে আজিম ব্যাপারী সুবর্ণচর উপজেলার ভুঁইয়ার হাট এলাকার বাসিন্দা এবং বাকি দুইজন রামগতি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এর আগেও ২০২২ সালে একই ডাকাত আজিমকে অস্ত্রসহ কোস্ট গার্ড আটক করেছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে রামগতি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত