ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণআন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহিদদের ত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শহিদদের আদর্শ ধারণ করে দেশ গঠনের কাজে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, জুলাই আন্দোলনের যোদ্ধা সোহেল রানা, জামায়াতে ইসলামীর পৌর আমির আব্দুল মতিন বিশ্বাস, সেক্রেটারি জিয়াউর রহমান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য সচিব মোকাররম হোসেন সাদ্দাম, গণঅধিকার পরিষদের পৌর সভাপতি ইয়াকুব আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬