বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাঘা থেকে প্রথম চালানে ৫৫০ কেজি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে, শুরু হলো রপ্তানির নতুন মৌসুম

ছবি : চেকপোস্ট

রাজশাহীর বাঘা থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো ফ্রান্সে আম রপ্তানি শুরু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে হিমসাগর ও আম্রপালি জাতের মোট ৫৫০ কেজি আম বিদেশে পাঠানো হয়।

রপ্তানিকারক প্রতিষ্ঠান সাদি এন্টারপ্রাইজ জানায়, আমগুলো ব্যাগিং ও প্যাকেটিংসহ সব প্রস্তুতি সম্পন্ন করে নারায়ণগঞ্জের এস কে ইন্টারন্যাশনালের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়ে বিমানে ফ্রান্সে পাঠানো হচ্ছে।

প্রথম চালানে ২৫০ কেজি হিমসাগর ও ৩০০ কেজি আম্রপালি আম রপ্তানি করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সানা জানান, এবার তাদের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২০০ টন, তবে নানা চ্যালেঞ্জের কারণে তা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি বলেন, উচ্চ বিমান ভাড়া এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া বিভিন্ন দেশের রপ্তানি প্রক্রিয়াগত জটিলতাও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, বাঘার উৎপাদিত উন্নতমানের আম ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এবার ফ্রান্সে প্রথম চালান পাঠানো একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তবে সংশ্লিষ্টরা বলছেন, গত বছর কোনো আম রপ্তানি হয়নি। তার আগের বছরগুলোতে ২০ টন ও ৩৬ টন আম রপ্তানি হয়েছিল। সে তুলনায় এবার কার্যক্রম শুরু হলেও লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

তবুও স্থানীয় কৃষি ও অর্থনীতিতে এ উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

#রাজশাহী_আম #আম_রপ্তানি #ফ্রান্স_বাজার

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে, শুরু হলো রপ্তানির নতুন মৌসুম

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

রাজশাহীর বাঘা থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো ফ্রান্সে আম রপ্তানি শুরু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে হিমসাগর ও আম্রপালি জাতের মোট ৫৫০ কেজি আম বিদেশে পাঠানো হয়।

রপ্তানিকারক প্রতিষ্ঠান সাদি এন্টারপ্রাইজ জানায়, আমগুলো ব্যাগিং ও প্যাকেটিংসহ সব প্রস্তুতি সম্পন্ন করে নারায়ণগঞ্জের এস কে ইন্টারন্যাশনালের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়ে বিমানে ফ্রান্সে পাঠানো হচ্ছে।

প্রথম চালানে ২৫০ কেজি হিমসাগর ও ৩০০ কেজি আম্রপালি আম রপ্তানি করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সানা জানান, এবার তাদের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২০০ টন, তবে নানা চ্যালেঞ্জের কারণে তা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি বলেন, উচ্চ বিমান ভাড়া এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া বিভিন্ন দেশের রপ্তানি প্রক্রিয়াগত জটিলতাও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, বাঘার উৎপাদিত উন্নতমানের আম ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এবার ফ্রান্সে প্রথম চালান পাঠানো একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তবে সংশ্লিষ্টরা বলছেন, গত বছর কোনো আম রপ্তানি হয়নি। তার আগের বছরগুলোতে ২০ টন ও ৩৬ টন আম রপ্তানি হয়েছিল। সে তুলনায় এবার কার্যক্রম শুরু হলেও লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

তবুও স্থানীয় কৃষি ও অর্থনীতিতে এ উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত