মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

উপজেলা সদরে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ

রাজনৈতিক কুৎসা রটনার প্রতিবাদে রাজপথে যুবদলের অবস্থান

ছবি : চেকপোস্ট

রাজনৈতিক অপপ্রচার, কুৎসা রটনা এবং শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা যুবদলের উদ্যোগে মিছিলটি শুরু হয়। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা সদরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণ এসব ষড়যন্ত্রের জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন।

সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকলেও মিথ্যাচার ও কুৎসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যুবদল সবসময় সচেষ্ট থাকবে।

পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে, যা জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

নেতারা আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতি শক্তিশালী করতে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। পাশাপাশি কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মিছিল ও সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

#রাণীশংকৈল #যুবদল #রাজনৈতিক_বিক্ষোভ

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রাজনৈতিক কুৎসা রটনার প্রতিবাদে রাজপথে যুবদলের অবস্থান

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

রাজনৈতিক অপপ্রচার, কুৎসা রটনা এবং শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা যুবদলের উদ্যোগে মিছিলটি শুরু হয়। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা সদরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণ এসব ষড়যন্ত্রের জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন।

সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকলেও মিথ্যাচার ও কুৎসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যুবদল সবসময় সচেষ্ট থাকবে।

পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে, যা জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

নেতারা আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতি শক্তিশালী করতে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। পাশাপাশি কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মিছিল ও সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত