রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
শুক্রবার (৫ জুন) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন আলেয়া বেগম (৪০), মো. তৌসিফ হোসেন সজিব (১৯), প্রান্ত চন্দ্র দাস (২৩), রিফাত ইসলাম (২৩), দিদারুল ইসলাম বিনয় (২৫), মো. শান্ত (২৬), মো. শফিক (২২), মো. রাকিব হোসেন (১৯), মো. জাহিদ হাসান হৃদয় (২৭), মো. ইমন হোসেন (২৫) এবং বাবুল হোসেন বাবু (৩৫)।
মুগদা থানা সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে এসব ব্যক্তিকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬