বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) রাঙ্গামাটি শহরের বনরুপা ইসলামিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুল আলিম। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুনসুরুল হক।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির ও অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ড. সাবের আহাম্মদ এবং রাঙ্গামাটি জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম।
এ ছাড়া জেলা কর্মপরিষদের সদস্য, বিভিন্ন উপজেলা জামায়াতের আমির এবং প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ.টি.এম. মাসুম বলেন, একজন ইসলামী আন্দোলনের কর্মীর প্রধান পরিচয় হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের কল্যাণে কাজ করা। ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠন সম্ভব।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সততা, জবাবদিহিতা ও দেশপ্রেম জরুরি। দেশের সংকট, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, তরুণ সমাজকে ইসলামের সঠিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। নৈতিক অবক্ষয় ও অপসংস্কৃতি থেকে সমাজকে রক্ষায় ইসলামী মূল্যবোধের বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬