শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন সিদ্ধান্তে স্বস্তি

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ল

ছবি : সংগৃহীত, লেবাননের ও ইসরায়েলের

ইসরায়েল ও লেবানন-এর মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত দুই দিনের সংলাপ শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউনাইট ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ওয়াশিংটনের আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ। এর ফল হিসেবেই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আরও ৪৫ দিন বহাল থাকবে।

গত ২ মার্চ দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল সন্য (IDF)। লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-কে লক্ষ্য করেই অভিযান চালানো হয়। দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।

সংঘাত চলাকালে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তার খোঁজে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও ছিলেন।

যুদ্ধবিরতি চলাকালেও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন হামলার অভিযোগ উঠেছে। তবে নতুন এই সিদ্ধান্তকে পরিস্থিতি শান্ত করার গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিলের মধ্যে দুই দেশের জন্য একটি নতুন নিরাপত্তা লাইন প্রস্তাব করা হবে। এরপর জুনের শুরুতে ওয়াশিংটনে আবারও বৈঠকে বসতে পারেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা।

#মধ্যপ্রাচ্য_সংবাদ #যুদ্ধবিরতি #ইসরায়েল_লেবানন

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ল

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ইসরায়েল ও লেবানন-এর মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত দুই দিনের সংলাপ শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউনাইট ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ওয়াশিংটনের আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ। এর ফল হিসেবেই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আরও ৪৫ দিন বহাল থাকবে।

গত ২ মার্চ দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল সন্য (IDF)। লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-কে লক্ষ্য করেই অভিযান চালানো হয়। দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।

সংঘাত চলাকালে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তার খোঁজে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও ছিলেন।

যুদ্ধবিরতি চলাকালেও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন হামলার অভিযোগ উঠেছে। তবে নতুন এই সিদ্ধান্তকে পরিস্থিতি শান্ত করার গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিলের মধ্যে দুই দেশের জন্য একটি নতুন নিরাপত্তা লাইন প্রস্তাব করা হবে। এরপর জুনের শুরুতে ওয়াশিংটনে আবারও বৈঠকে বসতে পারেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত