খুলনার দৌলতপুরে নুজ বাড়ির সামনে সোহান (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ ১১ অক্টোবর দুপুর ২ টা থেকে ২ টা ২০ মিনিটের মধ্যে দৌলতপুরের চুনুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, সোহান নিজ বাড়ির সামনে দাড়িয়ে এসময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৭ থেকে ৮ জন ব্যাক্তি তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সোহান দৌলতপুরের চুনুর বটতলা এ এলাকার রবিউল মোড়লের ছেলে। তবে কি কারনে এবং কারা এ হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সোহানের স্বজনদের ধারনা পুর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে । এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬