জুলাই শহিদ দিবস উপলক্ষে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে কুড়িগ্রামে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে অংশ নেওয়া ভক্ত ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীশ্রী জগন্নাথ মন্দির, হরিকেশ, পলাশবাড়ী, কুড়িগ্রাম সদর-এর উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য রথযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত ও দর্শনার্থী অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়।
ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুযায়ী সুসজ্জিত রথে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিকৃতি বহন করা হয়। আগামী সাত দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে প্রতিকৃতিগুলো পুনরায় মন্দিরে ফিরিয়ে নেওয়া হবে।
প্রচণ্ড গরমে শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্ত, দর্শনার্থী ও পথচারীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সংগঠনটির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক ভক্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের নেতারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার মূল শিক্ষা। জুলাই শহিদ দিবসের চেতনা ধারণ করে সম্প্রীতি, সহমর্মিতা ও জনসেবার বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এ উদ্যোগ।
পানি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন সোহানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬