বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পাঁচ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ

রক্তাক্ত শরীরে থানায় গৃহবধূ, যৌতুক নির্যাতনের ভয়াবহ অভিযোগ আখাউড়ায়

কাটা চুলসহ রক্তাক্ত শরীরে আখাউড়া থানায় আসেন ওই নারী। ছবি: চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌতুকের দাবিতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে রক্তাক্ত শরীরে থানায় হাজির হয়েছেন এক গৃহবধূ।

মঙ্গলবার ৫ মে সকালে কাটা চুল ও আহত অবস্থায় আখাউড়া থানায় গিয়ে তিনি নিজের ওপর চালানো নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আজমপুর এলাকার ওই নারীর কাছে তার স্বামী দ্বীন ইসলাম দিনু ও শ্বশুরবাড়ির লোকজন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। পরে তিনি অসুস্থ অবস্থায় থানায় গিয়ে পুলিশের টেবিলে নিজের কাটা চুল রেখে ঘটনার বর্ণনা দেন।

পরে পুলিশ তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।

ভুক্তভোগীর মা ও ভাই অভিযোগ করেন, যৌতুকের দাবিতেই এই নির্মম নির্যাতন চালানো হয়েছে এবং তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

এদিকে অভিযুক্ত স্বামী দ্বীন ইসলামসহ পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#যৌতুক_নির্যাতন #আখাউড়া #নারী_নির্যাতন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রক্তাক্ত শরীরে থানায় গৃহবধূ, যৌতুক নির্যাতনের ভয়াবহ অভিযোগ আখাউড়ায়

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌতুকের দাবিতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে রক্তাক্ত শরীরে থানায় হাজির হয়েছেন এক গৃহবধূ।

মঙ্গলবার ৫ মে সকালে কাটা চুল ও আহত অবস্থায় আখাউড়া থানায় গিয়ে তিনি নিজের ওপর চালানো নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আজমপুর এলাকার ওই নারীর কাছে তার স্বামী দ্বীন ইসলাম দিনু ও শ্বশুরবাড়ির লোকজন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। পরে তিনি অসুস্থ অবস্থায় থানায় গিয়ে পুলিশের টেবিলে নিজের কাটা চুল রেখে ঘটনার বর্ণনা দেন।

পরে পুলিশ তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।

ভুক্তভোগীর মা ও ভাই অভিযোগ করেন, যৌতুকের দাবিতেই এই নির্মম নির্যাতন চালানো হয়েছে এবং তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

এদিকে অভিযুক্ত স্বামী দ্বীন ইসলামসহ পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত