রংপুরের গংগাচড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদসহ শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, যা শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ৫ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজীর।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬