সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কৃতি সন্তান মাহবুবুর রহমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে তাকে সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট বিভাগের দায়িত্ব পালন করেছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে সংগঠন ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে এই পদ দেওয়া হয়েছে বলে তারা মন্তব্য করেন।
কমিটিতে দায়িত্ব পাওয়ার পর উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা বার্তা জানানো হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান বলেন, তিনি এ অর্জনের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং বিএনপির শীর্ষ নেতৃত্বসহ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তার এই দায়িত্ব জামালগঞ্জবাসীর প্রতি উৎসর্গ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তার পিতা মরহুম হুমায়ুন কবির সরকার দীর্ঘদিন জামালগঞ্জ উপজেলা যুবদল ও বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬