সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এক দিনের সফরে যশোরে পৌঁছালেন প্রধানমন্ত্রী

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জনসভায় লক্ষাধিকের টার্গেট

ছবি: সংগৃহীত

এক দিনের সফরে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দর-এ অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে সকাল সাড়ে ৯টায় যশোরের উদ্দেশে রওনা হন তিনি।

সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেওয়ার কথা রয়েছে।

শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ জনসভায় বক্তব্য রাখবেন। সফর শেষে সেখান থেকে আবার যশোর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে তার।

এদিকে, জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন জানান, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহত্তর যশোরের চার জেলা ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন।

তিনি আরও জানান, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনা ও পার্কিংয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনের আগে গত ২ ফেব্রুয়ারিও যশোর সফর করেছিলেন প্রধানমন্ত্রী। সে সময় বাবার স্মৃতিবিজড়িত উলশী খাল পুনঃখননের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবারের সফর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

#তারেক_রহমান #জনসভা #যশোর_সফর

চেকপোস্ট

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জনসভায় লক্ষাধিকের টার্গেট

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

এক দিনের সফরে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দর-এ অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে সকাল সাড়ে ৯টায় যশোরের উদ্দেশে রওনা হন তিনি।

সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেওয়ার কথা রয়েছে।

শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ জনসভায় বক্তব্য রাখবেন। সফর শেষে সেখান থেকে আবার যশোর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে তার।

এদিকে, জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন জানান, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহত্তর যশোরের চার জেলা ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন।

তিনি আরও জানান, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনা ও পার্কিংয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনের আগে গত ২ ফেব্রুয়ারিও যশোর সফর করেছিলেন প্রধানমন্ত্রী। সে সময় বাবার স্মৃতিবিজড়িত উলশী খাল পুনঃখননের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবারের সফর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত