প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা সমবেত হন। বৃষ্টি উপেক্ষা করে ছাতা, রেইনকোট ও পলিথিন মাথায় দিয়ে হাজারো মানুষ মাঠে অবস্থান নেন। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক ও খোলা স্থানেও মানুষের ভিড় দেখা যায়।
প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় থাকা জনতার মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয়দের মতে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শ্রীমঙ্গলে এমন জনসমাগম বিরল ঘটনা।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হবে। এছাড়া ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর সদস্য ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বিশেষ অনুদান এবং চা শ্রমিকদের টেকসই আবাসনের জন্য বরাদ্দপত্র বিতরণ করা হবে।
এদিকে দুপুরের আগে প্রবল বাতাসে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপকারভোগীদের বসার জন্য নির্মিত একটি প্যান্ডেল ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চেরও কোনো ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬