নওগাঁর ধামইরহাট উপজেলা-এর সর্বস্তরের শ্রমজীবী ও মেহনতি মানুষকে মহান মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির জনতার সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আত্মদান করেছিলেন। তাদের আত্মত্যাগের ফলেই আজ শ্রমিকরা ন্যায্য কর্মঘণ্টা ও মর্যাদা অর্জন করেছেন।
তিনি আরও বলেন, ধামইরহাট উপজেলার কৃষি, উন্নয়ন ও অর্থনীতিতে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে তিনি উপজেলার সকল কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি শান্তিপ্রিয় সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও পাশে থাকতে চান।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬