সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রী দুই ভাইসহ আটজন শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকালে কাজে যাওয়ার পথে পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মুক্তিখলা গ্রামের আজির উদ্দিন ও আমির উদ্দিন। তারা সিলেট নগরের সবুজবাগ এলাকার একটি কলোনিতে বসবাস করতেন এবং রাজমিস্ত্রীর কাজ করতেন।
পরিবারের সদস্যরা জানান, অসুস্থ মায়ের জন্য মাত্র একদিন আগে শনিবার তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়েছিলেন। দুর্ঘটনার আগের রাতেই মায়ের সঙ্গে তাদের শেষ কথা হয়। পরদিন সকালে দুই ছেলের মৃত্যুর খবর পান পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টা ২৫ মিনিটে শ্রমিকবাহী পিকআপভ্যানটি লালাবাজারে একটি ভবনের ঢালাই কাজে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে বিভিন্ন জেলার শ্রমিক ও গৃহবধূও রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপচালক পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।
ওসমানী মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬