ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বুধবার ১৩ মে দুপুরে জেলা শহরের পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এছাড়া বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মুফতি আলী আজম, মুফতি কামাল উদ্দিন কাসেমী, মুফতি তানভীর সিরাজীসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা প্রতিবাদ সমাবেশ থেকে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ঘটনার নিন্দা প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬