বুধবার, ১৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আগুন নিয়ন্ত্রণে পুলিশ-ফায়ার সার্ভিস

মানিকগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৩ মাদক ব্যবসায়ী আটক, বাড়িতে আগুন

হেরোইনসহ একই পরিবারের তিনজন গ্রেফতার। ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের ঘিওরে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাদের বসতবাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার গোলাপনগর কুঠিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকাসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করে।

আটককৃতরা হলেন খোকন (৫২), তার স্ত্রী মমতাজ বেগম ওরফে মম (৪৫) এবং ছেলে মানিক (২৫)।

তাদের আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে রান্নাঘরের প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

#মাদকবিরোধী_অভিযান #মানিকগঞ্জসংবাদ #হেরোইন_আটক

চেকপোস্ট

বুধবার, ১৭ জুন ২০২৬

মানিকগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৩ মাদক ব্যবসায়ী আটক, বাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের ঘিওরে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাদের বসতবাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার গোলাপনগর কুঠিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকাসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করে।

আটককৃতরা হলেন খোকন (৫২), তার স্ত্রী মমতাজ বেগম ওরফে মম (৪৫) এবং ছেলে মানিক (২৫)।

তাদের আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে রান্নাঘরের প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত