সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সাংগঠনিক কার্যক্রম জোরদারের ঘোষণা

মাধবপুর পৌর ছাত্রসেনার কাউন্সিলে নতুন নেতৃত্ব ঘোষণা

ছবি: চেকপোস্ট

বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা মাধবপুর পৌর শাখার কাউন্সিল ১ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফছার আহমদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি ক্বারি বাহার উদ্দিন মাহবুবি, মাধবপুর উপজেলা ছাত্রসেনার সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিল্লাল, উপজেলা যুবসেনার নেতা নাসির উদ্দিন খান সৃষ্টি, মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মোঃ শানু মিয়া, মোবাশ্বির আলি পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কাউন্সিলে সভাপতির বক্তব্যে মোঃ আফছার আহমদ বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সংগঠনের আদর্শ ও কার্যক্রম সম্পর্কে জানতে ছাত্রসেনার সিলেবাস অধ্যয়নের আহ্বান জানান এবং দ্রুত ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

কাউন্সিল শেষে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা মাধবপুর পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে
সভাপতি: জাকির হোসেন সবুজ
সাধারণ সম্পাদক: মোঃ ইয়াসিন মিয়া
সাংগঠনিক সম্পাদক: মোঃ মিল্লাদ হোসেন

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

#মাধবপুর #নতুনকমিটি #ছাত্রসেনা

চেকপোস্ট

সোমবার, ০১ জুন ২০২৬

মাধবপুর পৌর ছাত্রসেনার কাউন্সিলে নতুন নেতৃত্ব ঘোষণা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা মাধবপুর পৌর শাখার কাউন্সিল ১ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফছার আহমদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি ক্বারি বাহার উদ্দিন মাহবুবি, মাধবপুর উপজেলা ছাত্রসেনার সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিল্লাল, উপজেলা যুবসেনার নেতা নাসির উদ্দিন খান সৃষ্টি, মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মোঃ শানু মিয়া, মোবাশ্বির আলি পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কাউন্সিলে সভাপতির বক্তব্যে মোঃ আফছার আহমদ বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সংগঠনের আদর্শ ও কার্যক্রম সম্পর্কে জানতে ছাত্রসেনার সিলেবাস অধ্যয়নের আহ্বান জানান এবং দ্রুত ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

কাউন্সিল শেষে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা মাধবপুর পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে
সভাপতি: জাকির হোসেন সবুজ
সাধারণ সম্পাদক: মোঃ ইয়াসিন মিয়া
সাংগঠনিক সম্পাদক: মোঃ মিল্লাদ হোসেন

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত