হবিগঞ্জের মাধবপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুর রহিম (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-৯।
সোমবার (৮ জুন) দুপুর ১২টা ৩৫ মিনিটে র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব সূত্র জানায়, মাধবপুর উপজেলার দিঘীরপাড় এলাকার এক প্রতিবন্ধী কিশোরীর পরিবারকে অচেতন করে তাকে ধর্ষণের অভিযোগে গত ৪ জুন মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই পলাতক ছিলেন প্রধান অভিযুক্ত আব্দুর রহিম।
গোয়েন্দা তথ্য ও ছায়া তদন্তের ভিত্তিতে র্যাব তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আব্দুর রহিম মাধবপুর উপজেলার লোহাঈদ গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬