পুকুরটির মালিক সৈয়দ মরহুম আকিকুল হোসাইনের জামাতা সৈয়দ কামরুল হাসান নিজেই পুকুরে মাছ চাষ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা পুকুরের পানিতে বিষ জাতীয় কোনো পদার্থ প্রয়োগ করেছে বলে ধারণা করা হচ্ছে। সকালে পুকুরের পানিতে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুকুরের পাশে জড়ো হন।
পুকুরের মালিক ও স্থানীয়দের দাবি, বিষ প্রয়োগের কারণে বিপুল পরিমাণ মাছ মারা গেছে। এতে তাদের আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে। স্থানীয়দের হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও ওই ২বার পুকুরে বিষ প্রয়োগের মতো ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। বারবার এ ধরনের ঘটনায় পুকুর মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে কেউ পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটিয়ে থাকলে তাকে দ্রুত শনাক্ত করা প্রয়োজন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, পুকুরে এভাবে বিষ প্রয়োগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করা দরকার। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আরেক স্থানীয় বাসিন্দা জানান, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন। তাই এবারের ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানান তিনি।
স্থানীয়দের আরও দাবি, পুকুরে কোনো বিষাক্ত বা ক্ষতিকর পদার্থ প্রয়োগ করা হয়ে থাকলে এর প্রভাব শুধু মাছের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। আশপাশের পানি ও জলজ প্রাণীর ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তবে পুকুরে কী ধরনের পদার্থ প্রয়োগ করা হয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬