শুক্রবার, ২২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি

মাধবপুরে খাইরুল হত্যার বিচার দাবি, ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জালাওয়াবাদ গ্রামে রং মিস্ত্রি মো. খাইরুল ইসলাম (২২) হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার গেটঘর সাহাপুর বাজার এলাকায় স্থানীয় জালাওয়াবাদ গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে গত এপ্রিল মাসে খাইরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়। পরে দীর্ঘ চিকিৎসার পর গত ২২ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল এবং ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে আরও অপরাধ বাড়বে। তাই খুনি আল-আমিন ও সুজন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

#বিচার_দাবি #মাধবপুর_খবর #খাইরুল_হত্যা

চেকপোস্ট

শুক্রবার, ২২ মে ২০২৬

মাধবপুরে খাইরুল হত্যার বিচার দাবি, ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জালাওয়াবাদ গ্রামে রং মিস্ত্রি মো. খাইরুল ইসলাম (২২) হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার গেটঘর সাহাপুর বাজার এলাকায় স্থানীয় জালাওয়াবাদ গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে গত এপ্রিল মাসে খাইরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়। পরে দীর্ঘ চিকিৎসার পর গত ২২ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল এবং ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে আরও অপরাধ বাড়বে। তাই খুনি আল-আমিন ও সুজন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত