রোববার, ১০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযুক্তের গ্রেপ্তার দাবি শিক্ষার্থীদের

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল লালমাই

কুমিল্লার লালমাইয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা বাজারে এক মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রোববার ১০ মে দুপুরে ঘটনাটি ঘটে বলে অভিযোগ ওঠে। অভিযোগের পরপরই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন।

অভিযোগের পর থেকেই অভিযুক্ত এনায়েত উল্লাহ দোকান বন্ধ করে পালিয়ে গেছেন বলে জানা গেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকলে পুরো এলাকায় উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

#লালমাই #কুমিল্লা_নিউজ #ধর্ষণ_অভিযোগ

চেকপোস্ট

রোববার, ১০ মে ২০২৬

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল লালমাই

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা বাজারে এক মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রোববার ১০ মে দুপুরে ঘটনাটি ঘটে বলে অভিযোগ ওঠে। অভিযোগের পরপরই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন।

অভিযোগের পর থেকেই অভিযুক্ত এনায়েত উল্লাহ দোকান বন্ধ করে পালিয়ে গেছেন বলে জানা গেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকলে পুরো এলাকায় উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত