জামালপুরের মাদারগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে শিরিনা (৪০) নামে এক নারীকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার শিরিনা বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার মুকুল শেখের স্ত্রী। তার পিতা মৃত দুলু সোনারু এবং মাতা মৃত কুহিনুর বেগম।
ডিএনসি জামালপুর সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও-এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শিরিনাকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের মাধ্যমে গ্রেপ্তার শিরিনাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে জব্দ করা ১০০ গ্রাম গাঁজা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি জামালপুর।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬