রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্বারে দ্বারে আবু তাহা ফরিদ

মাদারগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র প্রার্থী আবু তাহা ফরিদ

ছবি: চেকপোস্ট

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী আবু তাহা শেখ ফরিদ ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড, বাজার ও জনবহুল স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন।

আবু তাহা শেখ ফরিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জামালপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং মাদারগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি বালিজুড়ী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।

গণসংযোগকালে আবু তাহা ফরিদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতকরণ এবং আধুনিক পৌরসভা গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং পৌরবাসীর কল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

গণসংযোগে তার সমর্থক, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিতভাবে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

#মাদারগঞ্জ_পৌরসভা_নির্বাচন #আবু_তাহা_ফরিদ #জামালপুর_রাজনীতি

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

মাদারগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র প্রার্থী আবু তাহা ফরিদ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী আবু তাহা শেখ ফরিদ ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড, বাজার ও জনবহুল স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন।

আবু তাহা শেখ ফরিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জামালপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং মাদারগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি বালিজুড়ী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।

গণসংযোগকালে আবু তাহা ফরিদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতকরণ এবং আধুনিক পৌরসভা গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং পৌরবাসীর কল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

গণসংযোগে তার সমর্থক, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিতভাবে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত