মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, র্যাব-৯-এর কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, বিজিবির সহকারী পরিচালক রাসিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট শেরেনুর আলী এবং পৌর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেরগুল আহমেদ।
আলোচনা সভা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬