চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বর এলাকায় পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা লিখিত বক্তব্যে বলেন, মহানন্দা নদীর ওপর ১৯৯৪ সালে নির্মিত এই সেতুটি জেলার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু দীর্ঘদিন ধরে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতু টোলমুক্ত থাকলেও চাঁপাইনবাবগঞ্জবাসী এখনো এই সুবিধা থেকে বঞ্চিত, যা বৈষম্য তৈরি করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা এই সেতু জাতীয় গৌরবের প্রতীক। তাই এ সেতুতে টোল আদায় জনগণের আবেগ ও প্রত্যাশার পরিপন্থী।
এ সময় সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সেতুটি অবিলম্বে টোলমুক্ত ঘোষণা, টোল আদায় বন্ধ করে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬