বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

জোরালো কয়েকটি নাম

মন্ত্রিসভা সম্প্রসারণে বরিশাল থেকে কারা আসছেন? আলোচনায় একাধিক বিএনপি নেতা

ছবি: চেকপোস্ট

বর্তমান মন্ত্রিসভায় বরিশাল অঞ্চলের একজন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ এবং প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারীও এ অঞ্চলের প্রতিনিধি। তবুও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, নির্বাচনী ফলাফলের তুলনায় বরিশালের প্রতিনিধিত্ব এখনো পর্যাপ্ত নয়।

রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য নতুন মুখ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, আন্দালিব রহমান পার্থ এবং দলের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এছাড়া বিএনপির উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান আলতাফ হোসেন চৌধুরী, আইনজীবী নেতা জয়নাল আবেদিন, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নামও রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, বরিশাল অঞ্চলের উন্নয়ন, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির স্বার্থে এ অঞ্চলের অভিজ্ঞ ও জনপ্রতিনিধিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বিশেষ করে পায়রা বন্দর, ভোলা-বরিশাল যোগাযোগ ব্যবস্থা এবং উপকূলীয় উন্নয়ন প্রকল্পগুলোকে আরও গতিশীল করতে শক্তিশালী প্রতিনিধিত্ব জরুরি বলে তারা মনে করছেন।

তবে সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ বা পুনর্গঠন নিয়ে সরকার কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আলোচনায় থাকা নামগুলো আপাতত রাজনৈতিক মহলের জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

#বিএনপি #বরিশাল_রাজনীতি #মন্ত্রিসভা_সম্প্রসারণ

চেকপোস্ট

বুধবার, ০৩ জুন ২০২৬

মন্ত্রিসভা সম্প্রসারণে বরিশাল থেকে কারা আসছেন? আলোচনায় একাধিক বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

বর্তমান মন্ত্রিসভায় বরিশাল অঞ্চলের একজন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ এবং প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারীও এ অঞ্চলের প্রতিনিধি। তবুও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, নির্বাচনী ফলাফলের তুলনায় বরিশালের প্রতিনিধিত্ব এখনো পর্যাপ্ত নয়।

রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য নতুন মুখ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, আন্দালিব রহমান পার্থ এবং দলের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এছাড়া বিএনপির উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান আলতাফ হোসেন চৌধুরী, আইনজীবী নেতা জয়নাল আবেদিন, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নামও রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, বরিশাল অঞ্চলের উন্নয়ন, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির স্বার্থে এ অঞ্চলের অভিজ্ঞ ও জনপ্রতিনিধিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বিশেষ করে পায়রা বন্দর, ভোলা-বরিশাল যোগাযোগ ব্যবস্থা এবং উপকূলীয় উন্নয়ন প্রকল্পগুলোকে আরও গতিশীল করতে শক্তিশালী প্রতিনিধিত্ব জরুরি বলে তারা মনে করছেন।

তবে সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ বা পুনর্গঠন নিয়ে সরকার কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আলোচনায় থাকা নামগুলো আপাতত রাজনৈতিক মহলের জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত