বুধবার, ২৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

এসি গ্যাস লিকেজ ও শ্বাসকষ্টের অভিযোগ

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজের ঘটনায় এক ওয়ার্ডে চিকিৎসাধীন ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই কক্ষে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় এসি বন্ধ হয়ে যাওয়ার পর শ্বাসকষ্ট বা সাফোকেশনের কারণে শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ঘটনার পর পরিদর্শনে যান মোসলেহ উদ্দিন আহমদ। এছাড়া তদন্তে মাঠে রয়েছে পুলিশ প্রশাসন।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের ওই ওয়ার্ডে এসির হঠাৎ ত্রুটি দেখা দিলে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর সেখানে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। একপর্যায়ে ৬ নবজাতকের মৃত্যু হয়।

#আদ_দ্বীন_হাসপাতাল #নবজাতকের_মৃত্যু #মগবাজার

চেকপোস্ট

বুধবার, ২৭ মে ২০২৬

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজের ঘটনায় এক ওয়ার্ডে চিকিৎসাধীন ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই কক্ষে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় এসি বন্ধ হয়ে যাওয়ার পর শ্বাসকষ্ট বা সাফোকেশনের কারণে শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ঘটনার পর পরিদর্শনে যান মোসলেহ উদ্দিন আহমদ। এছাড়া তদন্তে মাঠে রয়েছে পুলিশ প্রশাসন।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের ওই ওয়ার্ডে এসির হঠাৎ ত্রুটি দেখা দিলে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর সেখানে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। একপর্যায়ে ৬ নবজাতকের মৃত্যু হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত