কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রাজু আহমেদ খোকনের পিতা মো. আব্দুল হামিদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আহত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবার (২৭ জুন ২০২৬) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মো. আব্দুল হামিদ চৌধুরী এলাকার একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন-এমন দোয়া করেছেন এলাকাবাসী।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬