বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

নলছিটির বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর হোসেনের মায়ের মৃত্যু

নলছিটি শহর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আলমগীর হোসেন এবং কাজী মনির হোসেনের মমতাময়ী মা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুমার জানাজার নামাজ রোববার আসরের পর নলছিটি মার্চেন্ট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।মহান আল্লাহ তাআলার কাছে দোয়া, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন। আমিন।

নলছিটির বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর হোসেনের মায়ের মৃত্যু