সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাঠপর্যায়ে কার্যক্রম শুরু

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় এলাকায় এলাকায় গিয়ে পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কাজী আলাউদ্দিন মন্ডল এবং সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির শিলখুড়ী ইউনিয়নের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আব্দুল খালেক, সদস্যসচিব মো. জুবায়ের হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরিবারগুলোর তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে কার্যক্রম

ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগীদের শনাক্ত করার লক্ষ্যে এ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নথিভুক্ত করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য উপকারভোগীদের বিষয়ে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

Image

#কুড়িগ্রাম #ভূরুঙ্গামারী #ফ্যামিলিকার্ড

চেকপোস্ট

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় এলাকায় এলাকায় গিয়ে পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কাজী আলাউদ্দিন মন্ডল এবং সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির শিলখুড়ী ইউনিয়নের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আব্দুল খালেক, সদস্যসচিব মো. জুবায়ের হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরিবারগুলোর তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে কার্যক্রম

ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগীদের শনাক্ত করার লক্ষ্যে এ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নথিভুক্ত করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য উপকারভোগীদের বিষয়ে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত