রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিরপেক্ষ তদন্তর দাবি

ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জে নিজেকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লা।

রোববার সকালে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশারেফ হোসেন মোল্লা বলেন, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে সামাজিকভাবে হেয় করার জন্য বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, তাঁর মুক্তিযোদ্ধা নম্বর ০১৩৫০০০৫০৯৪ এবং লাল মুক্তিবার্তা নম্বর ১০৯০১০২৭৮। পাশাপাশি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত তালিকায় তাঁর নাম রয়েছে বলেও তিনি দাবি করেন।

মোশারেফ হোসেন মোল্লা আরও বলেন, ২০২১ সালের যাচাই-বাছাইয়ের অসম্পূর্ণ তালিকার তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। অথচ গোপালগঞ্জ সদর উপজেলার সরকারি তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় তিনি ও তাঁর ছোট ভাই ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে সক্রিয়ভাবে অংশ নেন। তাঁর পরিবারের একাধিক সদস্যও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশের আগে তাঁর বক্তব্য নেওয়া হয়নি এবং কোনো দায়িত্বশীল সূত্র থেকেও তথ্য যাচাই করা হয়নি।

তিনি প্রকাশিত সংবাদের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত তথ্য উদঘাটন এবং মানহানির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে চার দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা একজন মুক্তিযোদ্ধার সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

#গোপালগঞ্জ #মানববন্ধন #মুক্তিযোদ্ধা_সংবাদ

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত