বিশ্বের প্রভাবশালী পাসপোর্ট র্যাঙ্কিং হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯৬তম। তবে র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি না হলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য রয়েছে একটি সুখবর। বর্তমানে তারা ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ভিসা অথবা সহজ প্রবেশ সুবিধার মাধ্যমে বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণ করতে পারবেন।
এই তালিকায় রয়েছে জনপ্রিয় পর্যটন গন্তব্য ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, জ্যামাইকা, ফিজি, বাহামাস, সেশেলস, সামোয়া এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো-সহ আরও অনেক দেশ।
তবে তালিকাভুক্ত কিছু দেশে পৌঁছানোর পর ভিসা অন অ্যারাইভাল সুবিধা মিলবে, আবার কয়েকটি দেশে ভ্রমণের আগে ই-ভিসা সংগ্রহ করতে হবে।
এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা ধরে রেখেছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬