শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভিডিও ভাইরালের পর টুঙ্গিপাড়ায় ওয়ার্ড যুবদল নেতাকে সাময়িক অব্যাহতি

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের এক ওয়ার্ড যুবদল নেতাকে মাদক–সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অব্যাহতি পাওয়া মন্টি শিকদার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার চর-গোপালপুর গ্রামের বাসিন্দা।

ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্টি শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক–সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সংগঠনের নজরে আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান বলেন, “এর আগেও মন্টি শিকদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে তখন কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে দলীয় তদন্তও চলমান রয়েছে।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মন্টি শিকদারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

ভিডিও ভাইরালের পর টুঙ্গিপাড়ায় ওয়ার্ড যুবদল নেতাকে সাময়িক অব্যাহতি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত