পাবনার বেড়া উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ জুলাই) পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারের সার্বিক তত্ত্বাবধানে এসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানা এবং কনস্টেবল মোয়াজ্জেমের সহযোগিতায় এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
একই দিনে আমিনপুর থানা পুলিশ পৃথক আরেকটি অভিযান চালিয়ে আরও তিনজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করে।
পরে আটক পাঁচজনকে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচার শেষে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— রিপন (৩৫), পিতা: শাহাদাৎ মণ্ডল, গ্রাম: মণ্ডলপাড়া (চর ভারারা), পাবনা সদর; রাকিবুল ইসলাম রাফি (২৫), পিতা: মৃত করিম শেখ, গ্রাম: নাটিয়াবাড়ি, আমিনপুর; সাকিব শেখ (২২), পিতা: মো. একরাম শেখ, গ্রাম: বোয়ালিয়া, আমিনপুর; সোহাগ খা (২৮), পিতা: মৃত মুন্নাফ এবং মো. মুরাদ শেখ (৩৫), পিতা: মো. শাকের শেখ, উভয়ের বাড়ি সম্ভুপুর, বেড়া।
আদালত রিপনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর চারজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬