মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যাত্রী সেবায় ফের সরকারি ব্যবস্থাপনা

বেনাপোল–খুলনা–মোংলা ট্রেনের ইজারা চুক্তি বাতিল

ছবি: সংগৃহীত

বেনাপোল-খুলনা ও বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী বেতনা কমিউটার ও মোংলা কমিউটার ট্রেনের বাণিজ্যিক ইজারা চুক্তি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া, ভ্যাট ও উৎস করের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এর ফলে ট্রেন দুটি আবারও সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয় এবং যাচাই-বাছাই শেষে ঢাকার মিরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চলতি বছরের ১১ জানুয়ারি থেকে ট্রেন দুটি পরিচালনা শুরু করে।

তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত অর্থ সময়মতো পরিশোধ না করায় শেষ পর্যন্ত ২৮ এপ্রিল থেকে চুক্তি বাতিল কার্যকর হয়।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, বেসরকারি ব্যবস্থাপনায় সেবার মান প্রত্যাশিত ছিল না। যাত্রীদের দাবি ছিল, সেবার মান উন্নয়ন, চোরাচালান নিয়ন্ত্রণ এবং বগি সংখ্যা বাড়ানোর।

এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার পারভিনা খাতুন জানান, ট্রেন দুটি পুনরায় সরকারি ব্যবস্থাপনায় আসায় যাত্রীসেবার মান ও রাজস্ব আয় বাড়ছে। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে রেলওয়ে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, এই রুটে ১৯৯৯ সালে যাত্রীবাহী ট্রেন চালু হয় এবং বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। ২০১৭ সালে এ রুটে দিনে দুইবার কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

#বেনাপোল_রেল #কমিউটার_ট্রেন #রেলওয়ে_খবর

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বেনাপোল–খুলনা–মোংলা ট্রেনের ইজারা চুক্তি বাতিল

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

বেনাপোল-খুলনা ও বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী বেতনা কমিউটার ও মোংলা কমিউটার ট্রেনের বাণিজ্যিক ইজারা চুক্তি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া, ভ্যাট ও উৎস করের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এর ফলে ট্রেন দুটি আবারও সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয় এবং যাচাই-বাছাই শেষে ঢাকার মিরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চলতি বছরের ১১ জানুয়ারি থেকে ট্রেন দুটি পরিচালনা শুরু করে।

তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত অর্থ সময়মতো পরিশোধ না করায় শেষ পর্যন্ত ২৮ এপ্রিল থেকে চুক্তি বাতিল কার্যকর হয়।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, বেসরকারি ব্যবস্থাপনায় সেবার মান প্রত্যাশিত ছিল না। যাত্রীদের দাবি ছিল, সেবার মান উন্নয়ন, চোরাচালান নিয়ন্ত্রণ এবং বগি সংখ্যা বাড়ানোর।

এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার পারভিনা খাতুন জানান, ট্রেন দুটি পুনরায় সরকারি ব্যবস্থাপনায় আসায় যাত্রীসেবার মান ও রাজস্ব আয় বাড়ছে। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে রেলওয়ে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, এই রুটে ১৯৯৯ সালে যাত্রীবাহী ট্রেন চালু হয় এবং বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। ২০১৭ সালে এ রুটে দিনে দুইবার কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত