নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়। ২৫ ম্যাচে মাত্র ৩ জয় এই পরিসংখ্যান বদলাতেই এবার নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বিশ্বকাপকে সামনে রেখে রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, অতীতের ব্যর্থতাকে চাপ হিসেবে নয়, বরং ইতিহাস বদলের সুযোগ হিসেবেই দেখছেন তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তিনটি জয় এসেছে ২০১৪ ও ২০২৪ আসরে। দীর্ঘ জয়খরা কাটিয়ে গত আসরে স্কটল্যান্ডকে হারালেও এরপর আর কোনো ম্যাচ জিততে পারেনি দলটি।
নিগারের বিশ্বাস, গত এক বছরে দলের সমন্বয় ও আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। তার মতে, এখন শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, বিশ্বমঞ্চে নিয়মিত জয় পাওয়ার মানসিকতা তৈরি করাই দলের মূল লক্ষ্য।
দলের পেস আক্রমণ নিয়ে আলোচনা হলেও সেটি নিয়ে উদ্বিগ্ন নন বাংলাদেশ অধিনায়ক। স্কোয়াডে থাকা মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণার ওপর আস্থা রাখছেন তিনি। পাশাপাশি রিতু মনিকেও কার্যকর সিম অপশন হিসেবে দেখছেন।
নিজের ফিটনেস নিয়েও আশাবাদী নিগার। পুরোনো আঙুলের চোট থাকলেও তিনি জানিয়েছেন, মাঠে তার পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়বে না।
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসরকে তাই শুধু আরেকটি বিশ্বকাপ হিসেবে নয়, বরং বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য নতুন ইতিহাস গড়ার সুযোগ হিসেবেই দেখছেন নিগার সুলতানারা।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬