বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

ফেসবুক পোস্টে কড়া সমালোচনা

বিরোধী দল হওয়ার যোগ্যতা জামায়াতের নেই রাশেদ খান

নেতা রাশেদ খান। ছবি : চেকপোস্ট

গণঅধিকার পরিষদ ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো প্রকৃত বিরোধী দল হওয়ার মতো রাজনৈতিক সক্ষমতা অর্জন করতে পারবে না।

বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, বিরোধী দল হওয়ার মত যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই। বরং যেকোনো সরকারের সঙ্গে থেকে সরকারের পার্ট হওয়ার জন্য জামায়াত পারফেক্ট।

তিনি আরও বলেন, সরকারের অংশ হয়ে ব্যবসা-বাণিজ্য ও সুবিধাভোগের মধ্যেই জামায়াতের রাজনীতি সীমাবদ্ধ থাকা উচিত। এর বাইরে গেলে দলটি রাজনৈতিকভাবে খেই হারিয়ে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, ১৯৭১ সালের ভূমিকার কারণেই জামায়াত রাজনৈতিকভাবে বড় পরিসরে এগোতে পারছে না। তার ভাষায়, ৭১ কখনোই রাজনৈতিকভাবে তাদের সামনে এগোতে দেবে না।

তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্রও কখনো জামায়াতকে পুরোপুরি সমর্থন করবে না, কারণ স্বাধীনতাবিরোধী অবস্থানের কারণে দলটিকে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি হিসেবে দেখা হয়।

রাশেদ খান মন্তব্য করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা শক্তিশালী বিরোধী দলে পরিণত হওয়া জামায়াতের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি দাবি করেন, এমন পরিস্থিতি তৈরি হলে মুক্তিযুদ্ধের পক্ষের জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেবে।

প্রসঙ্গত, রাশেদ খান গণঅধিকার পরিষদ ছেড়ে নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন। তিনি ঝিনাইদহের একটি আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি আলোচনায় আসেন।

#জামায়াত #বাংলাদেশ_রাজনীতি #রাশেদ_খান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বিরোধী দল হওয়ার যোগ্যতা জামায়াতের নেই রাশেদ খান

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

গণঅধিকার পরিষদ ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো প্রকৃত বিরোধী দল হওয়ার মতো রাজনৈতিক সক্ষমতা অর্জন করতে পারবে না।

বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, বিরোধী দল হওয়ার মত যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই। বরং যেকোনো সরকারের সঙ্গে থেকে সরকারের পার্ট হওয়ার জন্য জামায়াত পারফেক্ট।

তিনি আরও বলেন, সরকারের অংশ হয়ে ব্যবসা-বাণিজ্য ও সুবিধাভোগের মধ্যেই জামায়াতের রাজনীতি সীমাবদ্ধ থাকা উচিত। এর বাইরে গেলে দলটি রাজনৈতিকভাবে খেই হারিয়ে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, ১৯৭১ সালের ভূমিকার কারণেই জামায়াত রাজনৈতিকভাবে বড় পরিসরে এগোতে পারছে না। তার ভাষায়, ৭১ কখনোই রাজনৈতিকভাবে তাদের সামনে এগোতে দেবে না।

তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্রও কখনো জামায়াতকে পুরোপুরি সমর্থন করবে না, কারণ স্বাধীনতাবিরোধী অবস্থানের কারণে দলটিকে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি হিসেবে দেখা হয়।

রাশেদ খান মন্তব্য করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা শক্তিশালী বিরোধী দলে পরিণত হওয়া জামায়াতের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি দাবি করেন, এমন পরিস্থিতি তৈরি হলে মুক্তিযুদ্ধের পক্ষের জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেবে।

প্রসঙ্গত, রাশেদ খান গণঅধিকার পরিষদ ছেড়ে নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন। তিনি ঝিনাইদহের একটি আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি আলোচনায় আসেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত