সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এমপির জন্য বিশেষ বরাদ্দ অনুমোদন

বিরোধী এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে জনপ্রতি ৩০ লাখ টাকা

ছবি: চেকপোস্ট

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় দেশের ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে জনপ্রতি ৩০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বরাদ্দপত্র হস্তান্তর করেন।

বরাদ্দপত্র গ্রহণ করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এই বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#বিশেষ_বরাদ্দ #GSID2 #ধর্মীয়_ও_সামাজিক_উন্নয়ন

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

বিরোধী এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে জনপ্রতি ৩০ লাখ টাকা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় দেশের ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে জনপ্রতি ৩০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বরাদ্দপত্র হস্তান্তর করেন।

বরাদ্দপত্র গ্রহণ করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এই বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত