শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনের আহ্বান

বিজ্ঞান শিক্ষা ছাড়া উন্নত জাতি গড়া সম্ভব নয়: হুইপ রকিবুল ইসলাম

ছবি: চেকপোস্ট

খুলনায় বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রকিবুল ইসলাম বকুল

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে বিশ্ব দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ হচ্ছে।

হুইপ রকিবুল ইসলাম বকুল মোবাইল ফোনকে শুধু যোগাযোগ বা বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার না করে দেশ গঠনের কার্যকর হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি শিশু-কিশোরদের মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রেখে বিজ্ঞানমনস্ক ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মোঃ আব্দুল্লাহ হারুন–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ রেজাউল হক, মোহাম্মাদ রাশিদুল ইসলাম খান এবং মিজ হুরে জান্নাত

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ

তিন দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় খুলনা বিভাগের ১০ জেলার ৬০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

#খুলনা_সংবাদ #জাতীয়_বিজ্ঞান_সপ্তাহ #বিজ্ঞান_মেলা

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

বিজ্ঞান শিক্ষা ছাড়া উন্নত জাতি গড়া সম্ভব নয়: হুইপ রকিবুল ইসলাম

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

খুলনায় বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রকিবুল ইসলাম বকুল

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে বিশ্ব দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ হচ্ছে।

হুইপ রকিবুল ইসলাম বকুল মোবাইল ফোনকে শুধু যোগাযোগ বা বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার না করে দেশ গঠনের কার্যকর হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি শিশু-কিশোরদের মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রেখে বিজ্ঞানমনস্ক ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মোঃ আব্দুল্লাহ হারুন–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ রেজাউল হক, মোহাম্মাদ রাশিদুল ইসলাম খান এবং মিজ হুরে জান্নাত

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ

তিন দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় খুলনা বিভাগের ১০ জেলার ৬০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত