শনিবার, ০৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

নির্বাচন ঘিরে প্রস্তুতির ঘোষণা

বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

বিএনপি দীর্ঘদিন দেশ পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার কান্দিরপাড় এলাকার দেশপ্রিয় কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এনসিপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দলটি ইতোমধ্যে দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপিই প্রথম ছায়া বাজেট প্রণয়ন করেছে এবং রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন এনসিপির প্রতি বাড়ছে। সিটি করপোরেশন নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে এবং আগামী শীতের মধ্যে কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, মেয়র পদে এনসিপির সম্ভাব্য প্রার্থী হবেন তারিকুল ইসলাম। তিনি বলেন, ২০১৮ সাল থেকে মাঠপর্যায়ে সক্রিয় থাকা তারিকুল ইসলামকে কুমিল্লার মানুষ সমর্থন করবে বলে তাদের বিশ্বাস।

নাভিদ নওরোজ শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

#এনসিপি #আসিফ_মাহমুদ #কুমিল্লা_রাজনীতি

চেকপোস্ট

শনিবার, ০৬ জুন ২০২৬

বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

বিএনপি দীর্ঘদিন দেশ পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার কান্দিরপাড় এলাকার দেশপ্রিয় কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এনসিপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দলটি ইতোমধ্যে দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপিই প্রথম ছায়া বাজেট প্রণয়ন করেছে এবং রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন এনসিপির প্রতি বাড়ছে। সিটি করপোরেশন নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে এবং আগামী শীতের মধ্যে কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, মেয়র পদে এনসিপির সম্ভাব্য প্রার্থী হবেন তারিকুল ইসলাম। তিনি বলেন, ২০১৮ সাল থেকে মাঠপর্যায়ে সক্রিয় থাকা তারিকুল ইসলামকে কুমিল্লার মানুষ সমর্থন করবে বলে তাদের বিশ্বাস।

নাভিদ নওরোজ শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত