ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন ও ভালোবাসাকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এ আগ্রহের কথা জানিয়েছেন।
শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখা যায়, তা অনন্য। তিনি এ বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও বৃহৎ পরিসরে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় তিনি দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
আইজিপি আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের ফুটবলপ্রেম ও আর্জেন্টিনার প্রতি মানুষের আবেগ বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগকে স্বাগত জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬