বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ১ নম্বর আন্ধারমানিক ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হয়েছেন। রোববার (২১ জুন) যোহরের নামাজ চলাকালে স্থানীয় একটি মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল সরদার এবং অভিযুক্ত হারুন সরদার সম্পর্কে আপন দুই ভাই। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি বণ্টনের পর অবশিষ্ট কিছু খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ওই জমি দীর্ঘদিন ধরে ভোগ করছিলেন বড় ভাই হারুন সরদার। একই জমির দাবি করে আসছিলেন অপর দুই ভাইও।
রোববার সকালে ছোট ভাই নজরুল সরদার ওই জমিতে বেড়া দিলে ক্ষুব্ধ হয়ে ওঠেন হারুন সরদার। পরে যোহরের নামাজ চলাকালে মসজিদে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে নজরুল সরদারের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
হামলায় নজরুল সরদারের হাত, পা ও পেটে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।
মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ জানান, যোহরের নামাজের তৃতীয় রাকাতে হঠাৎ চিৎকার শুনে তারা নামাজ ছেড়ে পেছনে তাকান। তখন দেখতে পান হারুন সরদার একটি লম্বা ছুরি দিয়ে নজরুল সরদারের ওপর এলোপাতাড়ি হামলা করছেন। বাধা দিতে গেলে মাওলানা কবির নামের আরও একজন আহত হন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬