সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) ভোর ৪টা ৪৫ মিনিটে মেহেন্দিগঞ্জ থানাধীন দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. রুবেল খানসহ পুলিশের একটি দল রাজাপুর এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।অভিযানে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬ হাজার ৩৩০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোস্তফা বেপারী (৪৫), মো. রাসেদ সরদার (৩৮), মো. মফিজ ঢালী (৩৫) এবং রাজিব (২৯)। তাদের মধ্যে মোস্তফা বেপারীকে এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানায়, রাজাপুর এলাকায় মোস্তফা বেপারীর বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। স্থানীয় বাসিন্দারা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হলে বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা সম্ভব হবে।

মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪