শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

নদী ও পানি সংকট নিয়ে তীব্র সমালোচনা

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ কড়া মন্তব্য আহমদ আবদুল কাদের

ছবি: সংগৃহীত

ভারতে নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস–এর মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শনিবার (১৬ মে) রাজধানীর পুরানা পল্টনের সীগাল কনফারেন্স হলে ইসলামী যুব মজলিস আয়োজিত বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভারত অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করছে, যার ফলে বাংলাদেশের অস্তিত্বের জন্য গুরুতর সংকট তৈরি হয়েছে।

ড. আহমদ আবদুল কাদের দাবি করেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে। নদীভিত্তিক অর্থনীতি, কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এই একতরফা পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়ছে এবং দেশের কোটি মানুষের জীবিকা ঝুঁকির মধ্যে রয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আব্দুল জলিলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

বক্তারা নদী ও পানি ইস্যুতে জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানান এবং অভিন্ন নদীর ন্যায্য পানিবণ্টনের দাবি তুলে ধরেন।

#বাংলাদেশ_পুলিশ_ #বাংলাদেশ #ফারাক্কা_বাঁধ] #নদী_সংকট

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ কড়া মন্তব্য আহমদ আবদুল কাদের

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ভারতে নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস–এর মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শনিবার (১৬ মে) রাজধানীর পুরানা পল্টনের সীগাল কনফারেন্স হলে ইসলামী যুব মজলিস আয়োজিত বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভারত অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করছে, যার ফলে বাংলাদেশের অস্তিত্বের জন্য গুরুতর সংকট তৈরি হয়েছে।

ড. আহমদ আবদুল কাদের দাবি করেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে। নদীভিত্তিক অর্থনীতি, কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এই একতরফা পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়ছে এবং দেশের কোটি মানুষের জীবিকা ঝুঁকির মধ্যে রয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আব্দুল জলিলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

বক্তারা নদী ও পানি ইস্যুতে জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানান এবং অভিন্ন নদীর ন্যায্য পানিবণ্টনের দাবি তুলে ধরেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত