কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ। সম্ভাব্য সংঘর্ষ ও নাশকতা ঠেকাতে দেশের সব পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন এবং প্রকাশ্যে মিছিল করার চেষ্টা করতে পারেন। এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী এসব কর্মকাণ্ডে বাধা দিলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি (অপারেশনস)-কে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, প্রচারপত্র বিতরণ ও কর্মসূচিকে ঘিরে উত্তেজনার ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একই দিনে গণভবনের সামনেও যুবলীগের একটি মিছিলের খবর পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কার্যক্রমের মাধ্যমে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধে মাঠ পর্যায়ে বাড়তি নজরদারি অব্যাহত রয়েছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬